Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বর্জ্য ব্যবস্থাপনা: মুখ্যমন্ত্রীকে একগুচ্ছ প্রস্তাব পরিবেশ কর্মীদের

বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে আন্তর্জাতিক সোসাইটি অব ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার অ্যান্ড ওয়াটার নামের একটি সংস্থার তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বেশ কিছু প্রস্তাব পাঠানো হল।

বর্জ্য ব্যবস্থাপনা: মুখ্যমন্ত্রীকে  একগুচ্ছ প্রস্তাব পরিবেশ কর্মীদের
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে আন্তর্জাতিক সোসাইটি অব ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার অ্যান্ড ওয়াটার নামের একটি সংস্থার তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বেশ কিছু প্রস্তাব পাঠানো হল। বৃহস্পতিবার ওই সংস্থার তরফে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে প্রস্তাবনাগুলি বিস্তারিতভাবে বলা হয়।

Advertisement

সংস্থার তরফে অধ্যাপক সাধনকুমার ঘোষ বলেন, আমরা ইতিমধ্যে ১২টি প্রস্তাবনা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি। আমরা বলছি, কলকাতা শহরে প্রতিদিন ৬ হাজার টন বর্জ্য উত্পাদন হয়। সেগুলি ধাপায় নিয়ে এসে জ্বালিয়ে দেওয়া হয়। তার ফলে জল, বাতাস দুই-ই দূষিত হচ্ছে। তার মধ্যে ৩ হাজার টন বর্জ্য দিয়ে প্লান্ট তৈরি হলে ৪০ মেগাওয়াট বিদ্যুত্ তৈরি হতে পারে। পাশাপাশি কলকাতা, হাওড়া, দুর্গাপুর-আসানসোল, শিলিগুড়ি-জলপাইগুড়িতেও এমন প্লান্ট তৈরির প্রস্তাব রাখছি। এর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে বর্জ্য নিয়ে একটি নির্দিষ্ট নীতিমালা তৈরির প্রস্তাবও রাখা হয়েছে। বৈদ্যবাটির আঞ্চলিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট পুনরায় চালু করার প্রস্তাব রাখা হয়েছে। সাধনবাবু আরও জানান, প্রতিটি এলাকায় দোকানদার, হকারদের বর্জ্য বিষয়ে সচেতন করারও প্রস্তাব রেখেছেন। তাছাড়া বড়ো আবাসনে সঠিক পদ্ধতিতে বর্জ্য নিষ্কাষণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয়েছে। আদি গঙ্গা, পূর্ব কলকাতা জলাভূমি বর্জ্য মুক্ত রাখার কথাও প্রস্তাবে রয়েছে। একেবারে বিদ্যালয় পর্যায় থেকে পড়ুয়াদেরও এই বিষয়ে অবগত করার কথা বলা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ