নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিশি হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ডায়মন্ডহারবারের সাংসদের কালীঘাটের বাড়িতে গিয়ে হাজিরার নোটিস ধরানো হয়। আগামী ২০ নভেম্বর বেলা ১১টার মধ্যে গিরিশ পার্ক থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে অভিষেক অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের ইন্ধনে বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে পুলিশ। সরকার বদল হলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তাঁর ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলাতেই এই নোটিস।
Advertisement



