বাগবাজার মায়ের ঘাটে ছটপুজো বন্ধ
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাগবাজার মায়ের ঘাটে এবছর ছটপুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। বৃহস্পতিবার ডেপুটি কমিশনার (বন্দর) হরিকৃষ্ণ পাই জানিয়েছেন, পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার মায়ের ঘাটে ছটপুজো করা যাবে না। সূত্রের খবর, এই ঘাটে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এর বিকল্প হিসাবে কাশী মিত্র ঘাটে ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কুমোরটুলি ঘাট, চাঁপাতলা ঘাটে ছটপুজো করা যাবে। রবিবার সন্ধ্যায় বাজেকদমতলা ঘাটে ছটপুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, তিনি নিজেও ছট পুজো করবেন বাবুঘাটে। সেখানে পুণ্যার্থীদের সঙ্গে উৎসবে শামিল হবেন মুখ্যমন্ত্রী। হাওড়ার শিবপুর আর রামকৃষ্ণপুর ঘাটেও উপস্থিত থাকবেন তিনি। লালবাজার জানিয়েছে, ১৫ নভেম্বর সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত গঙ্গার ঘাট সংলগ্ন রাস্তাগুলিতে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। 

Advertisement