নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে একাধিক মৃত্যুর মামলায় চার্জশিট হওয়ার পরের দিনই ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পেলেন তিন অভিযুক্ত। শুক্রবার বীরেশ্বর মিত্র, আবু জাফর ও সাবা জাফরের জামিন মঞ্জুর করেছে আদালত। চলতি বছরের ১৯ আগস্ট এই হোটেলে আগুন লাগে। ন’জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার চার্জশিট জমা পড়ে। কিন্তু তিন অভিযুক্তই জামিন পেয়ে যাওয়ায় অগ্নিকাণ্ডের তদন্তে গঠিত ‘সিট’-এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
Advertisement



