Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘২০ বছর ধরে ওত পেতে আছি’, মন্তব্য ফারুক আবদুল্লার উপরে হামলাকারীর

গোটা ঘটনার মুহূর্তের একটি হাড়হিম করা ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, সপার্ষদ হেঁটে যাচ্ছেন ফারুক। আর পিছন দিক দিয়ে কার্যত পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ন্যাশনাল কনফারেন্সের এই বর্ষীয়ান নেতাকে তাক করে গুলি করছে হামলাকারী।

‘২০ বছর ধরে ওত পেতে আছি’, মন্তব্য ফারুক আবদুল্লার উপরে হামলাকারীর
  • ১২ মার্চ, ২০২৬ ১৮:০৩
Prefer us on Google

শ্রীনগর, ১২ মার্চ: গতকাল রাতে বন্দুকবাজের হামলার মুখে পড়েন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। ঘটনায় তিনি অক্ষত থাকলেও জখম হয়েছেন বর্তমান উপ মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে পুলিশ। জেরার মুখে চাঞ্চল্যকর দাবি করেছে সে। হামলাকরী নাম কমল সিং জামওয়াল। আদতে জম্মুর বাসিন্দা বছর ৬৩ এই ব্যক্তি জানিয়েছে, গত ২০ বছর ধরে সে ফারুক আবদুল্লাকে খুনের চক্রান্ত করছিল। ‘এটা তার ব্যক্তিগত বিষয়’ বলেও দাবি করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এদিনের হামলার সঙ্গে কোনও জঙ্গি যোগ নেই। হামলাকারি মত্ত অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছে।

Advertisement

গোটা ঘটনার মুহূর্তের একটি হাড়হিম করা ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, সপার্ষদ হেঁটে যাচ্ছেন ফারুক। আর পিছন দিক দিয়ে কার্যত পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ন্যাশনাল কনফারেন্সের এই বর্ষীয়ান নেতাকে তাক করে গুলি করছে হামলাকারী।

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় জম্মুর গ্রেটার কৈলাসের রয়্যাল পার্ক  এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ফারুক আবদু্ল্লা। সঙ্গে ছিলেন বর্তমান উপ মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার পরামর্শদাতা নাসির আসলাম ওয়ানি। রাত ১০টা নাগাদ হামলার ঘটনাটি ঘটে। ফারুকের উপর এই হামলা নিয়ে তাঁর পুত্র তথা মুখ্যমন্ত্রী ওমর বলেন, ‘ঈশ্বরের কৃপায় আমার বাবা অল্পের জন্য বেঁচে গিয়েছেন। পুলিশ তদন্ত করছে। তবে আমার প্রশ্ন একটাই, জেড প্লাস নিরাপত্তা পাওয়া ব্যক্তির এত কাছে অস্ত্র নিয়ে কী করে পৌঁছল হামলাকারী?’

Advertisement
সম্পর্কিত সংবাদ