Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভোট চুরি: রাহুলকে পাল্টা পদ্ম শিবিরের

গত লোকসভা ভোটে জিতে কুর্সিতে ফিরতে ভোট চুরি করেছিলেন নরেন্দ্র মোদিরা

ভোট চুরি: রাহুলকে পাল্টা পদ্ম শিবিরের
  • ৮ আগস্ট, ২০২৫ ১৩:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: গত লোকসভা ভোটে জিতে কুর্সিতে ফিরতে ভোট চুরি করেছিলেন নরেন্দ্র মোদিরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এমন বিস্ফোরক অভিযোগের পাল্টা দিতে বিজেপি তরফে আসরে নামলেন নেতা-মন্ত্রীরা। বর্ষীয়ান পদ্ম-নেতা রবিশঙ্কর প্রসাদ শ্লেষের সুরে বলেন, ‘ভিত্তিহীন অভিযোগ করে মানহানির মামলায় জড়ানো ও পরে ক্ষমা চাওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন রাহুল। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুর কথায়, ‘ভোটে জিতলে কংগ্রেস খুশি হয়, আর হারলে দোষারোপ করে। কমিশনের ভাবমূর্তি নষ্ট করতেই এমনটা করা হচ্ছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ