সংবাদদাতা, বোলপুর: অধ্যাপক সংগঠনের আপত্তি সত্ত্বেও নির্ধারিত সূচি মেনে বৈঠক করলেন বিশ্বভারতীর উপাচার্য। সোমবার সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে বিভিন্ন ভবনের অধিকর্তা, বিভাগীয় প্রধান, আধিকারিক ও অধ্যাপকদের নিয়ে বৈঠক হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, শনিবার উপাচার্যের দপ্তর থেকে ই-মেলে বৈঠকের বিজ্ঞপ্তি পাঠানো হয়। তাতে সময় ও স্থান উল্লেখ থাকলেও আলোচ্যসূচির কোনো উল্লেখ ছিল না। এর প্রতিবাদে রবিবার উপাচার্যকে ই-মেল পাঠায় অধ্যাপক সংগঠন ভিবিইউএফ। তাদের দাবি, এজেন্ডাবিহীন বৈঠক আইনসঙ্গত নয়। গ্রীষ্মকালীন অবকাশে বেছে বেছে কয়েকজন অধ্যাপক ও বিভাগীয় প্রধানকে ডাকার বিষয়েও আপত্তি জানানো হয়। তবে, আপত্তি সত্ত্বেও এদিন নির্ধারিত সময়েই বৈঠক হয়। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, এটি সম্পূর্ণ উপাচার্যের ডাকা বৈঠক। উপস্থিতি বাধ্যতামূলক ছিল না। যদিও এদিন ভিবিইউএফ এর সভাপতি তথাগত চৌধুরী বলেন, বৈঠক নিয়ে আপত্তি থাকলেও পরে জানতে পেরেছি, বৈঠকে সদর্থক আলোচনা হয়েছে। তাতে আমরা খুশি।