Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভিসা আতঙ্ক: সানফ্রান্সিকোয় বিমান থেকে নামার হুড়োহুড়ি ভারতীয়দের, জয়শঙ্কর-রুবিও বৈঠক

নয়া মার্কিন এইচ-১বি ভিসা নীতির জেরে উদ্বেগ ছড়িয়েছে সেদেশে কর্মরত বিদেশিদের মধ্যে। গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নীতি ঘোষণা করেন। আর তার রেশ এসে পড়ে সানফ্রান্সিসকো বিমানবন্দরে।

ভিসা আতঙ্ক: সানফ্রান্সিকোয় বিমান থেকে নামার হুড়োহুড়ি ভারতীয়দের, জয়শঙ্কর-রুবিও বৈঠক
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯
Prefer us on Google

সান ফ্রান্সিস্কো: নয়া মার্কিন এইচ-১বি ভিসা নীতির জেরে উদ্বেগ ছড়িয়েছে সেদেশে কর্মরত বিদেশিদের মধ্যে। গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নীতি ঘোষণা করেন। আর তার রেশ এসে পড়ে সানফ্রান্সিসকো বিমানবন্দরে। এমিরেটসের ভারতগামী বিমান তখন উড়ান শুরুর অপেক্ষায়। এরইমধ্যে ট্রাম্পের ঘোষণার কথা শোনা মাত্রই বিমান থেকে নামতে শুরু করেন ভারতীয় যাত্রীরা। এর জেরে তিন ঘণ্টা দেরিতে রওনা দেয় বিমানটি। প্রথমে জানা গিয়েছিল, এই ভিসার জন্য বছরে ৮৯ লক্ষ টাকা ফি দিতে হবে। পরে ব্যাখ্যা দিয়ে ওয়াশিংটন জানায়, শুধু নতুন আবেদনকারীদের জন্যই এককালীন এই ফি ধার্য হবে। শুল্ক নিয়ে ইতিমধ্যেই টানাপোড়েন চলছে ভারত ও আমেরিকার। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ২৫ শতাংশ সহ  ভারতীয় পণ্যে সবমিলিয়ে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে হোয়াইট হাউস।এরইমধ্যে এইচ-১বি ভিসা নীতিতে উদ্বেগ আরও বেড়েছে। এই আবহেই আমেরিকা সফরে এসেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার তিনি মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন। 

Advertisement

দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর শুল্ক সহ নানা বিষয়েই ভারতের উপর চাপ বাড়িয়েছেন ট্রাম্প। তার উপর অভিবাসন নিয়েও ট্রাম্প প্রশাসন সুর চড়িয়েছে। এই আবহেই এইচ-১বি ভিসার ফি বৃদ্ধির ঘোষণা উদ্বেগ ছড়ায়। এই ভিসা নিয়ে যাঁরা মার্কিন মুলুকে কাজ করতে এসেছেন, প্রাথমিকভাবে ট্রাম্পের ঘোষণায় তাঁদের কপালে ভাঁজ পড়ে। আর এই উদ্বেগের প্রতিফলনই সানফ্রান্সিসকো বিমানবন্দরে এমিরেটসের বিমানে ভারতীয় যাত্রীদের মধ্যে পড়ে। ট্রাম্পের ঘোষণায় প্রমাদ গোনেন তাঁরা। আমেরিকায় ফিরে আসার ক্ষেত্রে অনিশ্চয়তার জেরে তাঁদের অনেকেই বিমান থেকে নেমে পড়েন। পরিস্থিতি বেগতিক বুঝে পাইলট বলেন, ‘বুঝতে পারছি, বহু যাত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে যাত্রা করতে চাইছেন না। সেটাই স্বাভাবিক। চাইলে আপনারা নেমে যেতে পারেন।’ 
ট্রাম্পের ভিসা নীতি ঘোষণার পর এবার বিদেশি মেধাবিদের টানতে তৎপর চীন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, বিশ্বের দক্ষ কর্মীদের আমন্ত্রণ জানাচ্ছে বেজিং। এই লক্ষ্যে ১ অক্টোবর থেকে কে-ভিসা চালু করছে জিনপিং প্রশাসন। এর জেরে কর্মসূত্রে চীনে আসা সহজ হবে। ছবি: সমাজমাধ্যম

Advertisement
সম্পর্কিত সংবাদ