Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রো-কো জুটির কঠিন পরীক্ষা: শেন ওয়াটসন

স্রেফ একটি ফরম্যাট আঁকড়ে বিরাট কোহলি ও রোহিত শর্মার পক্ষে বেশিদিন খেলা চালিয়ে যাওয়া কঠিন। এমনটাই মনে করছেন শেন ওয়াটসন।

রো-কো জুটির কঠিন পরীক্ষা: শেন ওয়াটসন
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: স্রেফ একটি ফরম্যাট আঁকড়ে বিরাট কোহলি ও রোহিত শর্মার পক্ষে বেশিদিন খেলা চালিয়ে যাওয়া কঠিন। এমনটাই মনে করছেন শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার এক আলাপচারিতায় বলেছেন, ‘কোহলি ও রোহিত গ্রেট প্লেয়ার। এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে একটিমাত্র ফরম্যাটে বেশিদিন খেলা চালিয়ে যাওয়া খুবই চ্যালেঞ্জিং। কারণ ইদানীং টি-২০ ম্যাচ বেশি হয়। পাশাপাশি টেস্ট ক্রিকেটকেও যথেষ্ট গুরুত্ব দেয় ভারত। তাই খুব বেশি ওডিআই ম্যাচ যে ওরা খেলবে না, তা জলের মতো পরিষ্কার। তাছাড়া বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে ধাতস্ত হতে ব্যাটারদের একটু সময় লাগে। সেই সুযোগও যথেষ্ট পাবে না রো-কো জুটি।’

Advertisement

১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। এটাই সম্ভবত ক্যাঙারুর দেশে শেষ সফর বিরাট-রোহিতের। তাই এই সিরিজকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। উল্লেখ্য, চলতি বছরে কোনও একদিনের ম্যাচ হারেনি ভারত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ