ভিনির হ্যাটট্রিক, ৭ গোল ব্রাজিলের
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিঙ্গাপুর: দিন তিনেক আগেই জাপানের কাছে বশ মেনেছিল ব্রাজিল। ২-৩ গোলে হারের পর প্রবল সমালোচনায় বিদ্ধ হয়েছিল আনসেলোত্তি ব্রিগেড। মঙ্গলবার সিঙ্গাপুরকে ৭ গোলের মালা পরাল পেলের দেশ। তবে ১৪৮ নম্বরে থাকা সিঙ্গাপুরকে বড়ো ব্যবধানে হারানোর পর তৃপ্তির ঢেঁকুর তোলা অনুচিত। বিশেষজ্ঞদের ধারণা, পরের কোপা আমেরিকাকে ফোকাস রেখে এগনো উচিত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

Advertisement

একবছর আগে হংকংকে হারিয়ে প্রথমবারের জন্য এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করেছিল সিঙ্গাপুর। এদিন তাদের নিয়ে ছেলেখেলা করল আনসেলোত্তির দল। হ্যাটট্রিক ভিনিসিয়াসের। জাপানের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ভিনি। এদিন ম্যাচের ৯, ১৫ ও ২১ মিনিটে জাল কাঁপালেন ব্রাজিলিয় তারকা। ৩১ মিনিটে ৪-০। এবার লক্ষ্যভেদ এনড্রিকের। দ্বিতীয়ার্ধেও রোলার চালিয়ে দিল সেলেকাওরা। এস্তেভাও, রায়ানের পর আত্মঘাতী গোল করে বসেন সুহাইমি।