Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আদালতে খারিজ ভিনেশের আরজি

ফের ধাক্কা খেলেন ভিনেশ ফোগাট। এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার বিষয়ে দিল্লি হাইকোর্টে তাঁর আরজি খারিজ হয়ে যায়। ফলে প্রশ্নের সামনে পদকজয়ী কুস্তিগিরের ভবিষ্যৎ

আদালতে খারিজ ভিনেশের আরজি
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফের ধাক্কা খেলেন ভিনেশ ফোগাট। এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার বিষয়ে দিল্লি হাইকোর্টে তাঁর আরজি খারিজ হয়ে যায়। ফলে প্রশ্নের সামনে পদকজয়ী কুস্তিগিরের ভবিষ্যৎ। সময়টা একেবারেই ভালো কাটছে না ভিনেশের। ওজন বৃদ্ধির জন্য প্যারিস ওলিম্পিকসের ফাইনালে উঠেও ম্যাটে নামতে পারেননি তিনি। এরপর লড়াই করে এশিয়ান গেমসের ট্রায়ালে সুযোগ পেলেও যোগ্যতা অর্জনে ব্যর্থ হন। এবার তাঁর আবেদন খারিজ হয়ে গেল দিল্লি উচ্চ আদালতে। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে কুস্তি ফেডারেশন। সেখানে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়ালের যোগ্যতা অর্জনের নিয়ম বেঁধে দেয় তারা। সেখানে ভিনেশের জন্য কোনও পথ ছিল না। তাই আদালতের দ্বারস্থ হন পদক জয়ী কুস্তিগির। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ