Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্গন্ধে নাজেহাল পঞ্চায়েত লাগোয়া গ্রামবাসীরা, জেলাশাসককে নালিশ

জল বেরয় না ঠিকমতো। মাসের পর মাস পড়ে রয়েছে নোংরা-আবর্জনা। তা থেকে বেরচ্ছে দুর্গন্ধ। যার জেরে অতিষ্ট হয়ে উঠেছেন স্থানীয় মানুষ থেকে শুরু করে পথচারীরা।

দুর্গন্ধে নাজেহাল পঞ্চায়েত লাগোয়া গ্রামবাসীরা, জেলাশাসককে নালিশ
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: জল বেরয় না ঠিকমতো। মাসের পর মাস পড়ে রয়েছে নোংরা-আবর্জনা। তা থেকে বেরচ্ছে দুর্গন্ধ। যার জেরে অতিষ্ট হয়ে উঠেছেন স্থানীয় মানুষ থেকে শুরু করে পথচারীরা। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে পঞ্চায়েত অফিসে এলে নাক ঢেকে আসতে হচ্ছে। ঘটনাটি বারাসত দু’নম্বর ব্লকের দাদপুর পঞ্চায়েত সংলগ্ন গোলাবাড়ির। সাধারণ মানুষের প্রশ্ন, এই যন্ত্রণা কত দিন সহ্য করতে হবে? টাকি রোডের গোলাবাড়ি এলাকায় রয়েছে বারাসত ২ নম্বর ব্লকের অন্তর্গত দাদপুর গ্রাম পঞ্চায়েত। গুরুত্বপূর্ণ রাস্তার দিয়ে যাওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে মানুষের। কারণ খোদ পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকাতেই নিকাশি নালা একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সঠিকভাবে জল নিকাশি হয় না। তাছাড়া নিকাশি নালার পাশে পড়ে রয়েছে বিভিন্ন নোংরা আবর্জনা। ফলে তা থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ। পঞ্চায়েত অফিসে আসতে গেলেও সাধারণ মানুষকে নাকে ঢাকা দিয়ে আসতে হচ্ছে। দিনের পর দিন ধরে এই ঘটনা ঘটলেও হুঁশ নেই পঞ্চায়েত কর্তৃপক্ষের। বাধ্য হয়ে এলাকার মানুষ জেলাশাসকের দপ্তরে বুধবার লিখিত অভিযোগ করলেন। 

Advertisement

এনিয়ে অভিযোগকারী কুতুবউদ্দিন, ইমান আলি বলেন, জমা জল ও আবর্জনার মিশ্রণে দুর্গন্ধ বের হচ্ছে। তাতে এলাকার মানুষের পাশাপাশি সাধারণ পথচলতি মানুষেরও যাতায়াত করা দায় হয়ে গিয়েছে। পঞ্চায়েতেকে জানিয়েও কাজ হয়নি। তাছাড়া এই জল কৃষিজমিতে ঢুকছে। চাষেও ব্যাপক ক্ষতি হচ্ছে। সমাধান চেয়ে আমরা লিখিত অভিযোগ করেছি জেলাশাসকের দপ্তরে। এ নিয়ে পঞ্চায়েত প্রধান মনিরুল ইসলামকে ফোন করা হলেও প্রতিক্রিয়া মেলেনি। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ