Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিক্রান্ত ও লক্ষ্যের ‘দোস্তানা’

শেষ ছ’বছর ধরে ‘দোস্তানা ২’ ঘিরে আলোচনা তুঙ্গে। এর জন্য বলিউডে কম অশান্তি হয়নি। এক সময় কার্তিক আরিয়ান ও করণ জোহরের সম্পর্ক তলানিতে ঠেকেছিল।

বিক্রান্ত ও লক্ষ্যের ‘দোস্তানা’
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• শেষ ছ’বছর ধরে ‘দোস্তানা ২’ ঘিরে আলোচনা তুঙ্গে। এর জন্য বলিউডে কম অশান্তি হয়নি। এক সময় কার্তিক আরিয়ান ও করণ জোহরের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। যদিও পরে বরফ গলে। এই আবহে ছবির কাজ শুরু হল। তবে কার্তিক সরে দাঁড়িয়েছেন মুখ্য চরিত্র থেকে। তাহলে কার্তিকের পরিবর্তে কে থাকছেন? শোনা যাচ্ছে, প্রধান চরিত্রে কাস্ট করা হয়েছে বিক্রান্ত ম্যাসিকে। তাঁর সঙ্গে জুটি বাঁধছেন লক্ষ্য। সদ্য ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য জাতীয় পুরস্কার জিতেছেন বিক্রান্ত। এমন পরিস্থিতিতে তাঁর নতুন ছবির খবরে খুশি অনুরাগীরা। আবার ‘ব্যাডস অব বলিউড’ সিরিজে লক্ষ্যের কাজ প্রশংসিত। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই কাজ শুরু হতে চলেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ