Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্রীলেখার হাতের পোস্টার নিয়ে বিতর্ক, কী লেখা ছিল তাতে জানেন কী?

শ্রীলেখা মিত্রের পোস্টারে প্রধানমন্ত্রী মোদিকে অপমানের অভিযোগ। বিজেপির তরফে মামলা দায়ের, রাজ্য রাজনীতিতে শোরগোল। বিস্তারিত পড়ুন।

শ্রীলেখার হাতের পোস্টার নিয়ে বিতর্ক, কী লেখা ছিল তাতে জানেন কী?
  • ২৬ জুলাই, ২০২৬ ১৭:১৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার বিতর্কে টলিপাড়ার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আনন্দপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বিজেপি নেত্রী তথা মুখপাত্র কেয়া ঘোষ। এছাড়া বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। অভিনেত্রীকে অবিলম্বে গ্রেপ্তারির দাবিও উঠেছে। তা না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

Advertisement

কিন্তু ঠিক কী হয়েছিল, যার জন্য এই অভিযোগ দায়ের? সূত্রের খবর, গত শুক্রবার ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে এবং তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন তিনি। সেই সময় তাঁর হাতে ছিল একটি পোস্টার। তাতেই দেশের প্রধানমন্ত্রীকে অবমাননা করে কুরুচিকর বিষয়বস্তু তুলে ধরা হয়েছিল বলে অভিযোগ। পরে সেটি নিয়েই রাজ্য-রাজনীতিতে রীতিমতো শোরগোল শুরু হয়। এই বিষয়ে বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর মর্যাদা ক্ষুন্ন করা এবং কুরুচিকর বিষয় পোস্টারে তুলে ধরা একেবারেই নিম্নরুচির পরিচয়। এরপর আনন্দপুর থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫২, ৩৫৩ এবং ৩৫৬ ধারায় মামলা দায়ের হয়েছে। এর পাশাপাশি বিজেপির তরফে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ শ্রীলেখার এই কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করবেন।

অন্যদিকে, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ অভিনেত্রী। জানিয়েছেন, আমায় দেশদ্রোহী আখ্যা দেওয়া হলে তা খুবই হাস্যকর। পাশাপাশি তিনি এও দাবি করেন, সেদিন সানগ্লাস পরে যাওয়ার জন্য পোস্টারের বিষয়বস্তু তিনি ভালভাবে দেখতেই পাননি! এমনকী প্রধানমন্ত্রীর ছবি রয়েছে বলেও নাকি লক্ষ্যই করেননি তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ