Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জেসি বোস অনুদানে ভূষিত হলেন খড়্গপুর আইআইটির ডিরেক্টর

খড়্গপুর আইআইটির মুকুটে যুক্ত হল আরও একটি পালক। প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন বিভাগের ডিন অধ্যাপক সূর্য কে পাল ভূষিত হলেন মর্যাদাপূর্ণ 'জেসি বোস অনুদান'-এ।

জেসি বোস অনুদানে ভূষিত হলেন খড়্গপুর আইআইটির ডিরেক্টর
  • ২৮ জুলাই, ২০২৬ ১৬:৪৪
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: খড়্গপুর আইআইটির মুকুটে যুক্ত হল আরও একটি পালক। প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন বিভাগের ডিন অধ্যাপক সূর্য কে পাল ভূষিত হলেন মর্যাদাপূর্ণ 'জেসি বোস অনুদান'-এ। ভারত সরকারের 'অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর তরফে তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়। আজ, মঙ্গলবার বিকেলে খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষের তরফে এই খুশির খবর জানানো হয়েছে।

Advertisement

অ্যাডভান্সড এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের একজন অগ্রণী গবেষক অধ্যাপক পাল। রিয়েল-টাইম ওয়েল্ড কোয়ালিটি কন্ট্রোলের জন্য একটি সর্বজনীন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম তৈরির জন্য তিনি পাঁচ বছরের একটি গবেষণার অনুদান পেয়েছেন। তিনি জানান, এই গবেষণার লক্ষ্য হল ত্রুটিহীন এবং আধুনিক ম্যানুফ্যাকচারিং ব্যবস্থার বাস্তবায়ন করা। খড়্গপুর আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন, অধ্যাপক পালের গবেষণা ধারাবাহিকভাবে শিল্প এবং শিক্ষাজগতের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। তাঁর প্রযুক্তিগত উদ্ভাবনগুলি বিভিন্ন শিল্প খাতে সফলভাবে প্রয়োগ করা হচ্ছে। এটি তরুণ গবেষকদের সমাজমুখী ও শিল্পমুখী গবেষণায় উৎসাহিতও করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ