Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

উত্তম স্মরণে

২৪ জুলাই, শুক্রবার মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবস। মহানায়ককে শ্রদ্ধা অর্পণের উদ্দেশে বিশেষ কর্মসূচির আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার।

উত্তম স্মরণে
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ২৪ জুলাই, শুক্রবার মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবস। মহানায়ককে শ্রদ্ধা অর্পণের উদ্দেশে বিশেষ কর্মসূচির আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার। এদিন সকালে কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহানায়কের আবক্ষ মূর্তি উদ্বোধন করেন তিনি। ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ সহ অনেকেই উপস্থিত ছিলেন। ভবানীপুরে মহানায়কের বাসভবনেও মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামী ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী। সেদিন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পালিত হবে শতবর্ষের নানা অনুষ্ঠান। পাশাপাশি শহরে উত্তম কুমারের নামে একটি ফিল্ম সেন্টার তৈরির ঘোষণা করেছেন শুভেন্দু। উত্তম মঞ্চের আধুনিকীকরণও করা হবে বলে জানা গিয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ