• পরের ছবির কাজ শুরু করলেন পরিচালক বিকাশ বহেল। পাঞ্জাবি মিউজিকের জনপ্রিয়তা কীভাবে ধীরে ধীরে বাড়ল, এই বিষয়েই পরবর্তী ছবি তৈরি করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, এই ছবিতে থাকবেন জিমি শেরগিল, সিদ্ধান্ত চতুর্বেদি, মোনা সিং, আলিজা অগ্নিহোত্রী সহ আরও অনেকে। ১৯৯০-এর দশকে ইংল্যান্ডে পাঞ্জাবি সংগীত আন্দোলনের উত্থান নিয়ে এই ছবির চিত্রনাট্য এগবে। সূত্রের খবর, ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ। শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর শ্যুটিং শুরু হবে।



