• মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এক সংগীত মুখর সন্ধ্যার আয়োজন করা হয় ত্রিগুণা সেন মঞ্চে। কলাশ্রী ক্রিয়েশন সংস্থা আয়োজিত ‘অনুরাগী উত্তম’ শীর্ষক এই অনুষ্ঠানে তাঁর অভিনীত ছবির গান, কবিতায় স্মরণ করলেন এই প্রজন্মের এক গুচ্ছ শিল্পী। উত্তমকুমারকে নিয়ে লেখা কবিতা পাঠ করে শোনান অর্পিতা সরকার। কখনো একক আবার কখনো দ্বৈত কণ্ঠে আনন্দ আশ্রম ছবির ‘কি আশায় বাঁধি খেলাঘর’, ‘আমার স্বপ্ন তুমি’ ইত্যাদি গানে আসর মাতালেন রাজেশ চট্টোপাধ্যায় ও কমলিকা চট্টোপাধ্যায়। ভালো লাগে নরেন সরকারের পরিবেশনার দেয়া নেয়া ছবির ‘আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন’ গানটি। মায়ামৃগ ছবির গানে নবীন শিল্পী বিশ্বপ্রভ সিনহা সকলের মন ছুঁয়ে যায়।



