Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

আজ মুম্বইয়ে ‘আগমনী দ্য ডিভাইন অ্যারাইভাল’

দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে সংস্কৃত স্তোত্র, হিন্দুস্তানি শাস্ত্রীয় রাগ, গান, নৃত্য ও বাদ্যযন্ত্রের মাধ্যমে সাজানো হয়েছে এই অনুষ্ঠান।

আজ মুম্বইয়ে  ‘আগমনী দ্য ডিভাইন অ্যারাইভাল’
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘আগমনী দ্য ডিভাইন অ্যারাইভাল’ মৈত্রেয়ী পারফর্মিং আর্টসের একটি বিশেষ প্রযোজনা। দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে সংস্কৃত স্তোত্র, হিন্দুস্তানি শাস্ত্রীয় রাগ, গান, নৃত্য ও বাদ্যযন্ত্রের মাধ্যমে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। মৈত্রেয়ী প্রামাণিকের পরিচালনায় অনুষ্ঠানে অংশ নেবেন একাধিক প্রতিষ্ঠিত ও নতুন প্রজন্মের শিল্পী। কোরিওগ্রাফ করেছে কলারাজ্য পারফর্মিং আর্টস, স্বপ্নকল্প ডান্স স্কুল, শ্রী নন্দী অ্যান্ড শ্রী ডান্স প্রোডাকশন ও সুনিপা বাগিশের তেহাই ডান্স ট্রুপ। অনুষ্ঠানটি নারীশক্তি, সৌন্দর্য ও দৃঢ়তার উদযাপন করবে। বাংলা, হিন্দি, সংস্কৃত ও ইংরেজিতে হবে এই মিউজিক্যাল কনসার্ট। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস-এ অনুষ্ঠিত হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ