Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

সমালোচনাকেও এখন ভালোবাসি: আকাশ মাখিজা

আমাজন প্রাইম ভিডিওর ‘রাখ’ সিরিজে ‘বাবু’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত অভিনেতা আকাশ মাখিজা।

সমালোচনাকেও এখন ভালোবাসি: আকাশ মাখিজা
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমাজন প্রাইম ভিডিওর ‘রাখ’ সিরিজে ‘বাবু’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত অভিনেতা আকাশ মাখিজা।

Advertisement

• সেরা সময়
•• ‘গ্রাম চিকিৎসালয়’, ‘রাখ’-এর মতো সিরিজে প্রশংসিত তাঁর কাজ। পাশাপাশি ব্যক্তিজীবনে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। আপনার জীবনের সেরা সময় কি এটাই? বললেন, ‘হ্যাঁ, পেশাগত দিক থেকে এটা অবশ্যই আমার জীবনের অন্যতম সেরা সময়।’ 
• বাবুর ত্রাস
•• ‘রাখ’ সিরিজে বাবু চরিত্রটি রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে। এ বিষয়ে কী বলবেন? বললেন, ‘এখন সমালোচনাকেও আমি ভালোবাসি। এমন একটি কাজের জন্য আমাকে ১৪ বছর অপেক্ষা করতে হয়েছে।’ 
• টাইপকাস্টের প্রবণতা
•• ইন্ডাস্ট্রিতে টাইপকাস্ট হওয়ার প্রবণতা থাকে। এখন নেগেটিভ চরিত্রই কি বেশি পাচ্ছেন? ‘টাইপকাস্ট হওয়ার আশঙ্কা অবশ্যই থাকে। তবে আমার বিশ্বাস, ইন্ডাস্ট্রি এখন অনেক বদলেছে।’, বললেন অভিনেতা।   
• নিজের জার্নি 
• নিজের জার্নি প্রসঙ্গে কী বলবেন? বললেন, ‘আমার কাছে পুরো বিষয়টাই একটা দীর্ঘ প্রক্রিয়া। অডিশন দেওয়া, শর্টলিস্ট হওয়া, ছোটো ছোটো কাজ বা বিজ্ঞাপনের সুযোগ পাওয়া— এসবই আমাকে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই 

Advertisement
সম্পর্কিত সংবাদ