Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলা ভাষার উৎকর্ষে বিশ্বভারতী, দিল্লি থেকে এল চিঠি

সারা দেশে স্বীকৃত ধ্রুপদী ভাষা বাংলার মূল কেন্দ্র হবে বিশ্বভারতী। বৃহস্পতিবার দিল্লি থেকে বিশ্বভারতীর উপাচার্যের কাছে এই বিষয়ক চিঠি এসে পৌঁছেছে।

বাংলা ভাষার উৎকর্ষে বিশ্বভারতী, দিল্লি থেকে এল চিঠি
  • ২ অক্টোবর, ২০২৬ ০০:৩৯
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: সারা দেশে স্বীকৃত ধ্রুপদী ভাষা বাংলার মূল কেন্দ্র হবে বিশ্বভারতী। বৃহস্পতিবার দিল্লি থেকে বিশ্বভারতীর উপাচার্যের কাছে এই বিষয়ক চিঠি এসে পৌঁছেছে। চিঠিতে বাংলা ভাষার চর্চা, গবেষণা, পুঁথি ও প্রাচীন নথি ডিজিটাইজেশন এবং গুরুত্বপূর্ণ অনুবাদের উপর জোর দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এর ফলে বাংলা ভাষার প্রবীণ গবেষক ও অগ্রণী বিদ্যাচর্চার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশেষ পদ তৈরি করতে পারে। পাশাপাশি গবেষকদের গ্রন্থপ্রকাশ ও গুরুত্বপূর্ণ অনুবাদেও সরকারি সহায়তা মিলবে। ইতিহাস, সংগীত, নৃত্য ও দর্শনের মতো বিষয়ে আন্তঃবিদ্যায়তনিক গবেষণাতেও গুরুত্ব দেওয়া হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ