Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

প্রথম ভোটেই চমক! তামিলনাড়ুতে সরকার গঠনের পথে বিজয়ের দল

এমজিআর-জয়ললতিার পর ফের একজন অভিনেতা সুপারস্টার তামিল রাজনীতির প্রাণকেন্দ্র হতে চলেছেন। এর আগে যা করতে ব্যর্থ হয়েছেন রজনীকান্ত, কমল হাসানরা।

প্রথম ভোটেই চমক! তামিলনাড়ুতে সরকার গঠনের পথে বিজয়ের দল
  • ৪ মে, ২০২৬ ১৫:১১
Prefer us on Google

চেন্নাই, ৪ মে: মিলে গেল ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র এক্সিট পোল। তামিলনাড়ুতে একক সংখ্যাগরিষ্ঠতার পথে সুপারস্টার বিজয়ের দল টিভিকে। এই মুহূর্তে ১১০টি আসনে এগিয়ে রয়েছে তাঁর দল। দক্ষিণের এই রাজ্যে ম্যাজিক ফিগার ১১৯। সুতরাং, এমজিআর-জয়ললতিার পর ফের একজন অভিনেতা সুপারস্টার তামিল রাজনীতির প্রাণকেন্দ্র হতে চলেছেন। এর আগে যা করতে ব্যর্থ হয়েছেন রজনীকান্ত, কমল হাসানরা। বিজয় নিজে দু’টি কেন্দ্রেই জয়ের মুখে। তাঁর প্রাক্তন গাড়িচালকের পুত্র ভিরুগামপক্কম আসনে এগিয়ে রয়েছেন। 

Advertisement

বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজে কোলাথুর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। তাঁর দল ডিএমকে ও কংগ্রেসের জোট এগিয়ে মাত্র ৪৯টি আসনে। স্ট্যালিন-পুত্র উদয়নিধি সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন চিপক-থিরুভাল্লিকেনি কেন্দ্রে। করুণানিধির দল রাজ্যে তৃতীয় হওয়ার মুখে। এআইএডিএমকে ও বিজেপি জোট রাজ্যে প্রধান বিরোধী হওয়ার পথে। তারা এগিয়ে ৫৬টি আসনে। এদাপাদ্দি কেন্দ্রে জয়ের মুখে দাঁড়িয়ে এআইএডিএমকে প্রধান পালানিস্বামী। পরিবর্তিত পরিস্থিতিতে ডিএমকের সঙ্গ ছেড়ে বিজয়ের দলকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে কংগ্রেস।

Advertisement
সম্পর্কিত সংবাদ