নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া: বিজয়া সম্মিলনিতে দলের প্রবীণ কর্মীদের সম্মান জানালেন মন্ত্রী পুলক রায়। শুক্রবার বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার ৫৮ গেট এলাকায় দামোদর নদীর পাড়ে দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনির আয়োজন করা হয়েছিল। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক বিদেশ বসু, বিধায়ক প্রিয়া পাল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি। ১৩টি অঞ্চলের একাধিক প্রবীণ তৃণমূল কর্মীকে সংবর্ধনা দেওয়া হয়। সেরা দুই পুরুষ ও মহিলা দলীয় কর্মীকেও পুরস্কৃত করেন পুলক রায়। বিধানসভার সেরা অঞ্চলকেও পুরস্কৃত করা হয়। বিজয়া সম্মিলনিতে বেলাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক বিজেপি নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।



