Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এলপিজি সিলিন্ডার কালোবাজারির অভিযোগ, গাইঘাটায় ধৃত ব্যবসায়ী

ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার থেকে বের করে বেআইনিভাবে অন্য সিলিন্ডারে গ্যাস রিফিল করে বিক্রি।

এলপিজি সিলিন্ডার কালোবাজারির অভিযোগ, গাইঘাটায় ধৃত ব্যবসায়ী
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার থেকে বের করে বেআইনিভাবে অন্য সিলিন্ডারে গ্যাস রিফিল করে বিক্রি। সেই অভিযোগে মঙ্গলবার রাতে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বনগাঁ পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ডিইবি সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ভোলা মোহান্ত (৫৭)। তাঁর বাড়ি ও দোকান গাইঘাটা থানার চাঁদপাড়ার বকচড়া গোলদারবাড়ি মোড়ে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোকানে ডোমেস্টিক সিলিন্ডার মজুত করে বিশেষ যন্ত্রের সাহায্যে অন্য সিলিন্ডারে গ্যাস ভরা হত। সেই গ্যাস চড়া দামে বিক্রির পাশাপাশি অটোতেও রিফিল করা হত। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গাইঘাটা থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় ডিইবি। অভিযানে ধরা পড়েন ভোলা। দোকান থেকে উদ্ধার তিনটি ভর্তি ও ন’টি খালি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার। বাজেয়াপ্ত হয়েছে তিনটি বৈদ্যুতিন রিফিলিং মেশিন ও একটি ওজন মাপার যন্ত্র। 
বুধবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বনগাঁ পুলিশ জেলার ডিইবির এক কর্তা বলেন, গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালানো হয়। বেআইনি গ্যাস মজুত ও রিফিলিংয়ের অভিযোগে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ