Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নাগেরবাজারে হবু দম্পতির উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, শ্লীলতাহানি

শুক্রবার রাতে দমদমের নাগেরবাজারে রাস্তা আটকে এক তরুণী ও তাঁর বাগদত্তের উপর হামলা। অভিযোগ, মত্ত অবস্থায় কয়েকজন যুবক আচমকা হবু দম্পতির পথ আটকায়।

নাগেরবাজারে হবু দম্পতির উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, শ্লীলতাহানি
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার রাতে দমদমের নাগেরবাজারে রাস্তা আটকে এক তরুণী ও তাঁর বাগদত্তের উপর হামলা। অভিযোগ, মত্ত অবস্থায় কয়েকজন যুবক আচমকা হবু দম্পতির পথ আটকায়। প্রতিবাদ করায় বাইক থেকে টেনে নামিয়ে তরুণীকে মারধর করে। শ্লীলতাহানিও করা হয়। মহিলাকে বাঁচাতে এলে তাঁর বাগদত্তকেও মারধর করে। বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করা হয়। তিনি জখম হয়েছেন। নাগেরবাজারের মতো জনবহুল একটি এলাকায় প্রকাশ্যে এরকম ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আক্রমণকারীদের হাতে আগ্নেয়াস্ত্র থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনার পর চারজনের বিরুদ্ধে অভিযোগ জানান আক্রান্ত তরুণ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলা দায়ের হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক অভিযুক্তকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নাগেরবাজার থানা। বিশ্বকর্মা পুজোর রাতে জনবহুল এলাকায় প্রকাশ্যে এ হেন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। যদিও বারাকপুর কমিশনারেটের আধিকারিকরা নিরাপত্তায় গাফিলতির কথা মানতে নারাজ। তাঁদের দাবি, যা হয়েছে তা বিচ্ছিন্ন ঘটনা মাত্র। ওই এলাকায় নিরাপত্তার খামতি নেই। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ ছাড় পাবে না।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই হবু দম্পতি বাইকে লেকটাউনের দিকে যাচ্ছিলেন। নাগেরবাজারে কয়েকজন মদ্যপ যুবক ইচ্ছাকৃতভাবে তাঁদের রাস্তা আটকান। এবং ইচ্ছাকৃত বচসা শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। তরুণী রাস্তা আটকানোর প্রতিবাদ করলে দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়। রাস্তার উপর তাঁকে নিগ্রহ করে। শ্লীলতাহানিও করা হয়। তাঁর বাগদত্তের উপর চড়াও হয় যুবকরা। আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মারধর করে। কোনোরকমে আক্রমণকারীদের কবল থেকে নিজেদের মুক্ত করেন তাঁরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ