Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুরে সিপিএম-তৃণমূলের উপর বাইক বাহিনীর হামলা

সোনারপুরের পর যাদবপুরেও অশান্তি। শনিবার রাতে বাইকবাহিনী ঢুকে এলাকাজুড়ে অশান্তি ছড়ায়। সিপিএমের অভিযোগ, বাইকবাহিনী এসে তাদের শহীদ বেদী ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।

যাদবপুরে সিপিএম-তৃণমূলের উপর বাইক বাহিনীর হামলা
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনারপুরের পর যাদবপুরেও অশান্তি। শনিবার রাতে বাইকবাহিনী ঢুকে এলাকাজুড়ে অশান্তি ছড়ায়। সিপিএমের অভিযোগ, বাইকবাহিনী এসে তাদের শহীদ বেদী ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। সিপিএমের পাশাপাশি তৃণমূলের পার্টি অফিসেও আক্রমণ চালানো হয়েছে।

Advertisement

বামেদের দাবি, রাতে বাইকবাহিনী ৯৬ নম্বর ও কয়েকটি ওয়ার্ডে হামলা চালায়। আনন্দপল্লির সামনে সিপিএমের শহীদ বেদী ভেঙে গুঁড়িয়ে দেয়। তৃণমূলের পার্টি অফিস ও  কর্মীদের উপর হামলা চালায় বলে জানা গিয়েছে। সিপিএম নেতা সুদীপ সেনগুপ্তর অভিযোগ, ‘বহিরাগত বিজেপির দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। থানায় অভিযোগ জানানো হবে।’ যদিও বিজেপির স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। এদিন কুসুম কানন পার্টি অফিসেও হামলা চালানো হয়। সেখানে চেয়ার ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। রাতেই এলাকায় সিপিএম মিছিল করে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ