Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মা-বাবাকে প্রণাম, গুরু পূর্ণিমায় মূল্যবোধের পাঠ অশোকনগরে

বুধবার গুরু পূর্ণিমার দিন বিশেষ উদ্যোগ নিল অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ বিদ্যালয়। বাবা-মাকে ‘প্রথম গুরু’ হিসাবে সম্মান জানাল পড়ুয়ারা।

মা-বাবাকে প্রণাম, গুরু পূর্ণিমায় মূল্যবোধের পাঠ অশোকনগরে
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বুধবার গুরু পূর্ণিমার দিন বিশেষ উদ্যোগ নিল অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ বিদ্যালয়। বাবা-মাকে ‘প্রথম গুরু’ হিসাবে সম্মান জানাল পড়ুয়ারা। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় ৩৫০ জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশ নেয়। শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। গোটা বিদ্যালয়ে ছিল আবেগঘন পরিবেশ। এদিন পড়ুয়াদের বাবা-মায়েদের বিদ্যালয়ে আমন্ত্রণ জানানো হয়। তারপর মন্ত্রোচ্চারণের মধ্যে মা-বাবাকে প্রণাম করে পড়ুয়ারা। পরে তাঁদের হাতে ফল ও মিষ্টি তুলে দেওয়া হয়। এরপর শিক্ষক-শিক্ষিকাদেরও প্রণাম করে ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষক মনোজ ঘোষ বলেন, ‘বাবা-মা সন্তানের প্রথম গুরু। তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের সংস্কৃতির অংশ। সেই মূল্যবোধ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাই ছোটোবেলা থেকেই ছাত্রছাত্রীদের এই শিক্ষা দেওয়ার চেষ্টা করছি।’ গত ন’বছর ধরে গুরু পূর্ণিমায় স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি। বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, শুধু পড়াশোনা নয়, মূল্যবোধের শিক্ষাও সমান জরুরি। উপস্থিত অভিভাবকরাও বিদ্যালয়ের এই আয়োজনের প্রশংসা করেছেন। ছাত্রছাত্রীরাও এই উদ্যোগে সাগ্রহে অংশ নিয়েছিল।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ