হায়দরাবাদ, ৩০ ডিসেম্বর: চুপিসারে নিকট আত্মীয়দের মাঝেই বাগদান সেরেছেন। এবার প্রেমের মাসে বিয়েটা করতে চলেছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রশ্মিকা মান্ধানা। এমনই খবর বি-টাউনে। সূত্রের খবর, আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে চারহাত এক হবে দুই তারকার। যদিও বিয়েটাও হবে নিকট আত্মীয় ও বন্ধুদের মাঝেই। তারপরেই হায়দরাবাদে একটি রিসেপশনের আয়োজন করবেন বিজয়-রশ্মিকা। সেখানেই সকলকে আমন্ত্রণ জানাবেন দুই তারকা, এমনটাই খবর। উদয়পুরের একটি প্রাসাদে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর, এমনটাই জানা গিয়েছে।



