Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জয় বর্ধমানের, পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন উত্তর ২৪ পরগনার

চমকে দিল বর্ধমান ব্লাস্টার্স। বেঙ্গল সুপার লিগে প্রবল প্রতিপক্ষ সুন্দরবন ফ্র্যাঞ্চাইজিকে বশ মানাল সন্দীপ নন্দীর দল।

জয় বর্ধমানের, পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন উত্তর ২৪ পরগনার
  • ৯ জানুয়ারি, ২০২৬ ১৮:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং ও মেদিনীপুর: চমকে দিল বর্ধমান ব্লাস্টার্স। বেঙ্গল সুপার লিগে প্রবল প্রতিপক্ষ সুন্দরবন ফ্র্যাঞ্চাইজিকে বশ মানাল সন্দীপ নন্দীর দল। বৃহস্পতিবার ক্যানিং স্টেডিয়ামে ১-০ গোলে জয় পায় বর্ধমান। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে একমাত্র লক্ষ্যভেদ চিজোবা ক্রিস্টোফারের। মোহন বাগানের প্রাক্তনী এই স্ট্রাইকার যোগ দেওয়ার পর বর্ধমানের পারফরম্যান্স অনেকটাই ধারালো হয়েছে। এদিনের পর ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রইল সন্দীপের দল। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে সুন্দরবনের পয়েন্ট ১৬। আপাতত তৃতীয় স্থানে মেহতাব হোসেন-অসীম বিশ্বাসের দল। টানা খেলার কারণে বেশ ক্লান্ত দেখাচ্ছে সুন্দরবন ফ্র্যাঞ্চাইজিটিকে।

Advertisement


অন্যদিকে, মেদিনীপুরে ঋষি অরবিন্দ স্টেডিয়ামে পিছিয়ে পড়েও জিতল নর্থ ২৪ পরগনা এফসি। তিন পয়েন্ট ছিনিয়ে নিয়ে সেমি-ফাইনালে পৌঁছানোর আশা জিইয়ে রাখল লালকমল ভৌমিক-গৌতম ঘোষের দল। এদিন ম্যাচের ৯ মিনিটে বিদেশি স্ট্রাইকার সিয়ের গোলে এগিয়ে যায় মেদিনীপুর। কিন্তু স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিটের মধ্যেই উত্তর ২৪ পরগনাকে সমতায় ফেরান অমিত বসাক। বিরতির আগে জোমুয়ানসাঙ্গা জয়সূচক গোলটি করেন। দাপটে খেলে ম্যাচের সেরা উত্তর ২৪ পরগনার ডিফেন্ডার অঙ্কন ভট্টাচার্য। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রইল লালকমলের দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ