Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

গানে মায়ের আবাহন

কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। বর্ণময় তাঁর অভিনয় জীবন। এবার পুজোর মিউজিক ভিডিওতে অভিনয় করলেন এই বর্ষীয়ান অভিনেত্রী।

গানে  মায়ের আবাহন
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। বর্ণময় তাঁর অভিনয় জীবন। এবার পুজোর মিউজিক ভিডিওতে অভিনয় করলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। এছাড়াও থাকছেন অভিনেত্রী দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, জন ভট্টাচার্য, রূপসা মুখোপাধ্যায়, রেজওয়ান, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। সহায় ফাউন্ডেশন ও ঝলক ইনফোটেনমেন্টের যৌথ প্রযোজনায় শারদোৎসবকে কেন্দ্র করে এই পুজোর গান ও মিউজিক ভিডিও তৈরি হয়েছে। সম্প্রতি ঐতিহ্যবাহী পাথুরিয়াঘাটা রাজবাড়িতে শ্যুটিং হল এই মিউজিক ভিডিওর। পুজোর গানের নাম ‘বলো দুগ্গা মাই কি’। সারেগামা ইন্ডিয়ার তরফে মিউজিক ভিডিওটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। গানের কথা লিখেছেন সোমরাজ দাস। দেবাঞ্জনের সুরে শ্রেষ্ঠা দাস গানটি গেয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ