Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত আসরানি, দীপবলিতে আঁধার নামল বলিউডে

দীপাবলির উৎসবের মধ্যে শোকের আবহ বলিউডে। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।

প্রয়াত আসরানি, দীপবলিতে আঁধার নামল বলিউডে
  • ২১ অক্টোবর, ২০২৫ ০০:১০
Prefer us on Google

মুম্বই, ২০ অক্টোবর : দীপাবলির উৎসবের মধ্যে শোকের আবহ বলিউডে। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন তাঁর ভাইপো অশোক আসরানি।

Advertisement


রাজস্থানের জয়পুরের বাসিন্দা গোবর্ধন আসরানির জন্ম ১৯৪১ সালের ১ জানুয়ারি। পড়াশোনা বা ব্যবসার প্রতি তেমন আগ্রহ ছিল না। রাজস্থান কলেজে পড়ার সময় ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেন। পরে ষাটের দশকে সিনেমার প্রতি ভালোবাসা থেকে পাড়ি দেন মুম্বইয়ে এবং ভর্তি হন পুনের এফটিআইআইতে। ১৯৬৬ সালে সেখান থেকে স্নাতক হন। পরের বছর ‘হরে কাচ কি চুড়িয়া’ ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথম বলিউডে পা রাখা। বাকিটা ইতিহাস। দীর্ঘ প্রায় পাঁচ দশক বলিউডে রাজত্ব করেছেন আসরানি।  অভিনয় করেছেন তিন শতাধিক ছবিতে। মুকুটে ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘মেরে আপনে’-র মতো অসংখ্য জনপ্রিয় সিনেমা। বিশেষত ‘শোলে’ ছবিতে জেলরের ভূমিকায় আসরানির অভিনয় আজও দর্শকদের মণিকোঠায় রয়ে গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ