Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

অনুষ্ঠানে বিশৃঙ্খলা

দক্ষিণী তারকা যশ অভিনীত ‘টক্সিক’ ঘিরে উন্মাদনার পারদ চড়েছে। হায়দরাবাদে আয়োজিত সেই ছবির প্রাক মুক্তি অনুষ্ঠান সাক্ষী রইল বিশৃঙ্খলার।

অনুষ্ঠানে বিশৃঙ্খলা
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দক্ষিণী তারকা যশ অভিনীত ‘টক্সিক’ ঘিরে উন্মাদনার পারদ চড়েছে। হায়দরাবাদে আয়োজিত সেই ছবির প্রাক মুক্তি অনুষ্ঠান সাক্ষী রইল বিশৃঙ্খলার। সাউন্ড সিস্টেমের খুঁটি ভেঙে পড়ে আহত হলেন দু’জন অনুরাগী। অনুষ্ঠান চলাকালীন বক্তব্য রাখছিলেন যশ। সেই সময় প্রিয় তারকাকে কাছ থেকে দেখার জন্য খুঁটির উপর উঠে পড়েন বহু দর্শক। তখনই দুর্ঘটনা। আচমকা একটি খুঁটি ভেঙে পড়ে আহত হন দু’জন ছাত্র। তৎক্ষণাৎ তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসেন সেখানে উপস্থিত বাকি দর্শক, পুলিশ। কিছুক্ষণের জন্য অনুষ্ঠান বন্ধও রাখতে হয় উদ্যোক্তাদের। যশ নিজেও একাধিকবার অনুরাগীদের খবর নিয়েছেন।     

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ