Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

সৎ প্রচেষ্টা দেখলে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন দর্শক

মায়া, সত্য, ভ্রম— তিনটে শব্দের ব্যাখ্যা কী আপনার কাছে? খুবই কঠিন। এটা আলাদা করে ব্যাখ্যা করতে পারিনি। তিনটে অনুভূতি মিলেমিশে একাকার। আমরা তো সকলেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই। আমিও যাচ্ছি, সেটাই সত্য। আবার সেটাই ভ্রম।

সৎ প্রচেষ্টা দেখলে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন দর্শক
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুক্তির অপেক্ষায় শমীক রায়চৌধুরী পরিচালিত ‘মায়া সত্য ভ্রম’। তার আগে একান্ত সাক্ষাৎকারে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

Advertisement

 মায়া, সত্য, ভ্রম— তিনটে শব্দের ব্যাখ্যা কী আপনার কাছে?
 খুবই কঠিন। এটা আলাদা করে ব্যাখ্যা করতে পারিনি। তিনটে অনুভূতি মিলেমিশে একাকার। আমরা তো সকলেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই। আমিও যাচ্ছি, সেটাই সত্য। আবার সেটাই ভ্রম।

 আর মায়া?
 (হাসি) আমি খারাপ সময়ের মধ্যেও স্ট্রং ফিল করেছি। যারা আমাকে শক্তি দিয়েছে, সেগুলোও ‘মায়া’ বলে কাটাতে পারব না। এটাই ছবিতেও রয়েছে। সাদা, কালোয় পৃথিবীকে ব্যাখ্যা করা যায় না। 

 রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেষ হোয়াটসঅ্যাপ চ্যাটে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন...। এখন পরিকল্পনা করা কি একেবারে ছেড়ে দিয়েছেন? 
 (মুহূর্তের নীরবতা) কথায় আছে না, আমরা পরিকল্পনা করি, আর উপরওয়ালা হাসে। যত বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, তত বুঝেছি স্ততঃস্ফূর্ত থাকাটাই আসলে কাজ করে। 

 শমীক রায়চৌধুরী আপনার কেরিয়ারে পরিচালক হিসাবে কতটা স্পেশাল?
 ওর সঙ্গে একটা বিজ্ঞাপন দিয়ে কাজের শুরু। শমীকের ‘বেলাইন’ ছবিটা দারুণ লেগেছিল। শিল্পীর থেকে তার সেরাটা বের করে নেওয়ার ক্ষমতা ওর আছে। 

 নতুন সরকার ক্ষমতায় আসার পর এখনও টলিউডে ছবি রিলিজের নির্দিষ্ট সময় নিয়ে কোনো নিয়ম তৈরি হয়নি। এ বিষয়ে আপনার কী মত? 
 বাধ্যবাধকতা না থাকাই ভালো। নিজের মতো করে কাজ করার সুস্থ পরিবেশ থাকুক। ম্যানিপুলেশন, কোরাপশন, এক্সপ্লয়টেশন— যে কোনো ব্যবসায় থাকে। কিন্তু নিজের মতো করে কাজ করার জায়গা থাকুক। 

 এত কিছুর পরও তো বাংলা ছবি ভালো ব্যবসা করছে না?
 আসলে এখন কোনো ফর্মুলাই কাজ করছে না। দর্শক পর্দায় সৎ প্রচেষ্টা দেখতে পেলে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। আমি নিজের একটা কাজের কথা বলি। ‘নধরের ভেলা’। প্রদীপ্ত (ভট্টাচার্য, পরিচালক) যেভাবে ছবিটা তৈরি করতে চেয়েছে, তার সঙ্গে আপস করেনি। কল শো-এর মতো করে ছবিটা দেখানো হচ্ছে। প্রতি শো হাউজফুল।

 এই ছবিতে মানুষের অজানা জগৎ নিয়ে কথা বলা হয়েছে, এসব বিশ্বাস করেন?
 আমি বিশ্বাস করি, আমরা যা দেখতে পাই না, তার বাইরে অনেক কিছু রয়েছে। এক একজনের কাছে তার এক একরকম ব্যাখ্যা। 

 সহজ কেমন আছে এখন?
 নিজের মতো আছে। ওর একটা মতামত রয়েছে। ওর শখ, পছন্দ, অপছন্দ নিয়ে খুব স্বচ্ছ ধারণা। সেটা আমার অসাধারণ লাগে। 

 রাহুলের মৃত্যুর তদন্ত নিয়ে একটি মামলা রুজু হয়েছিল। সেটা কি চলছে এখনও?
 হ্যাঁ, রাহুলের কেস চলছে। আইনি পদ্ধতির মধ্যে রয়েছে সবকিছু। আমরা আশাবাদী। তদন্ত সঠিক ভাবে হবে, এই বিশ্বাস রয়েছে। 
স্বরলিপি ভট্টাচার্য

Advertisement
সম্পর্কিত সংবাদ