Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

সফল অস্ত্রোপচার

শ্যুটিংয়ে গুরুতর চোট পেয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। চিকিৎসকের পরামর্শ মেনে মুম্বইয়ের হাসপাতালে ভরতি হতে হয় তাঁকে। হাঁটুতে অস্ত্রোপচার হয়।

সফল অস্ত্রোপচার
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্যুটিংয়ে গুরুতর চোট পেয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। চিকিৎসকের পরামর্শ মেনে মুম্বইয়ের হাসপাতালে ভরতি হতে হয় তাঁকে। হাঁটুতে অস্ত্রোপচার হয়। বর্তমানে স্থিতিশীল নায়ক। সফল অস্ত্রোপচারের পর বাড়ি ফিরে এসেছেন তিনি। আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে। পুরোপুরি সুস্থ হয়ে শীঘ্রই শ্যুটিংয়ে ফিরবেন তিনি। উল্লেখ্য, এই মুহূর্তে কবির খান পরিচালিত একটি স্পোর্টস ড্রামায় কাজ করছেন কার্তিক। সেই ছবির শ্যুটিং চলাকালীনই চোট পেয়েছিলেন তিনি। পরিচালক অবশ্য জানিয়েছেন, কার্তিকের চোটের জন্য শ্যুটিংয়ে প্রভাব পড়বে না। শিডিউল অনুযায়ী শ্যুট হচ্ছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ