Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

খলচরিত্রে অজয়

প্রায় ২১ বছর পর খলচরিত্রে কাজ করবেন অভিনেতা অজয় দেবগন। ‘দিওয়ানগী’ ‘কাল’ ছবিতে ধূসর চরিত্রে কাজ করেছিলেন তিনি।

খলচরিত্রে অজয়
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রায় ২১ বছর পর খলচরিত্রে কাজ করবেন অভিনেতা অজয় দেবগন। ‘দিওয়ানগী’ ‘কাল’ ছবিতে ধূসর চরিত্রে কাজ করেছিলেন তিনি। ফের তেমনই এক সুযোগ পেয়েছেন অভিনেতা। এবার পরিচালক রোহিত যুগরাজের পরিচালনায়। একটি ভৌতিক ছবিতে ধূসর চরিত্রে দেখা যাবে অজয়কে। প্রাথমিকভাবে ছবির নাম ঠিক হয়েছে ‘গৃহপ্রবেশ’। সূত্রের খবর, ছবির শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যে। লন্ডনে চলছে শ্যুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। শোনা যাচ্ছে, গরুড় পুরাণের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। যা অত্যন্ত পছন্দ করেছেন অজয়।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ