• অভিনেত্রী টাবুর পক্ষে রায় দিল দিল্লি হাইকোর্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক সহ একাধিক প্রযুক্তি ব্যবহার করে টাবুর ছবি, ভিডিয়ো বিকৃত করা হচ্ছে। সেই ছবিগুলি ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়ার আরজি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন টাবু। সম্প্রতি তাঁর পক্ষেই রায় দিলেন বিচারপতি। কোর্টের নির্দেশ, বিনা অনুমতিতে অভিনেত্রীর ছবি, কণ্ঠস্বর, নাম, ভিডিয়ো ব্যবহার করা যাবে না। টাবুর অনুমতি ছাড়া তা করা হলে আইনি পথে ব্যবস্থা নিতে পারবেন অভিনেত্রী। গুগল, মেটা, এক্স হ্যান্ডলকেও নির্দেশ দিয়েছে আদালত। বলেছে, বিনা অনুমতিতে টাবু সম্পর্কিত প্রকাশিত ও আপত্তিকর বিষয়বস্তু সরিয়ে ফেলতে হবে ৩৬ ঘণ্টার মধ্যে। এছাড়াও দেড়শোটিরও বেশি অনলাইন সাইট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।



