কারাকাস, ৬ জানুয়ারি: শুক্রবার গভীর রাত(ভারতীয় সময় শনিবার ভোর), ভেনেজুয়েলার কারাকাসে মার্কিন সেনার হামলা। বেডরুম থেকে প্রেসিডেন্ট পদে থাকা নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে তুলে নিয়ে যায় আমেরিকা। আপাতত নিউইয়র্কের জেলে বন্দি রয়েছেন সস্ত্রীক মাদুরো। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণ করেছেন ডেলসি রডরিগেজ। ভারতীয় সময় সোমবার গভীর রাতে শপথ গ্রহণ করেছেন তিনি। অভিযোগ, তারপরেই ভেনেজুয়েলার মিরাফ্লোরেসে প্রেসিডেন্টের প্রাসাদের কাছেই চক্কর কাটতে দেখা গিয়েছে অসংখ্য ড্রোনকে। সেই দৃশ্যের পর, আচমকাই গোলাগুলির শব্দও শুনতে পাওয়া যায়।



