Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অগ্নিমূল্য সবজি, ময়দানে টাস্ক ফোর্স

সদর মহকুমা শাসকের নেতৃত্বে এদিন টাস্ক ফোর্সের সদস্যরা পুরুলিয়ার বিভিন্ন খুচরো ও পাইকারি বাজারে হানা দেন।

অগ্নিমূল্য সবজি, ময়দানে টাস্ক ফোর্স
  • ২৯ নভেম্বর, ২০২৫ ১৫:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: খুচরো বাজারে লঙ্কা, ধনেপাতা ১০০ টাকা কেজি। টমেটো বিকোচ্ছে ৫০ থেকে ৬০টাকা প্রতি কেজি। এই পরিস্থিতিতে সাধারণ মধ্যবিত্ত মানুষ প্রতিনিয়ত বাজারে গিয়ে হোঁচট খাচ্ছেন। সমস্যার সমাধানে শনিবার সকালে আসরে নামল টাস্ক ফোর্স।

Advertisement

সদর মহকুমা শাসকের নেতৃত্বে এদিন টাস্ক ফোর্সের সদস্যরা পুরুলিয়ার বিভিন্ন খুচরো ও পাইকারি বাজারে হানা দেন। সদর বাজারের প্রায় প্রতিটি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তাঁরা। সেসময় একাধিক ক্ষেত্রে অসংগতি ধরা পড়ে। মহকুমা শাসক ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন, ন্যায্য মূল্যে সবজি বিক্রি করতে হবে। বাড়তি দাম নেওয়া যাবে না। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

এদিনের অভিযান পর্বে একাধিক ওজন পরিমাপক যন্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। সেইসঙ্গে ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদেরও সতর্ক করে দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ