নয়াদিল্লি: মহিলাদের বিশ্বকাপের আগেই ক্রিকেটকে আলবিদা জানালেন বেদা কৃষ্ণমূর্তি। শুক্রবার সামাজিক মাধ্যকে পোস্ট করে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন ভারতীয় মহিলা ক্রিকেটার। মাত্র ৩২ বছর বয়সেই ক্রিকেট ব্যাট তুলে রাখার পথে হাঁটলেন তিনি। নিজের পোস্টে বেদা লেখেন, ‘আমি ছোট শহরের মেয়ে। কিন্তু ছোট থেকেই বড় স্বপ্ন দেখেছি। জাতীয় দলের জার্সি পরার মাধ্যমে স্বপ্নপূরণ হয়েছে। আমি ক্রিকেটের প্রতি কৃতজ্ঞ। তবে এবার সরে দাঁড়ানোর সময় এসেছে। খেলা ছাড়লেন ক্রিকেটর সঙ্গে যুক্ত থাকব। জাতীয় দলের পাশে সব সময় আছি।’ উল্লেখ্য, ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক বেদার। ৪৮টি ওয়ান ডে ম্যাচে ৮২৯ রান করেছেন তিনি। ৭৬টি টি-২০ ম্যাচে তাঁর সংগ্রহ ৮৭৫ রান।



