দুবাই: আইসিসি’র টি-২০ র্যাঙ্কিংয়ে ভারতীয় ক্রিকেটারদের প্রাধান্য অব্যাহত। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন অভিষেক শর্মা। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও এক নম্বরেই রয়েছেন। বোলারদের তালিকায় শীর্ষে স্পিনার বরুণ চক্রবর্তী। মূলত এশিয়া কাপে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন তাঁরা। তবে তিলক ভার্মা ব্যাটারদের তালিকায় এক ধাপ নেমে তিনে আছেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ফিল সল্ট। প্রথম দশে আছেন ক্যাপ্টেন সূর্যকুমারও। তাঁর অবস্থান ষষ্ঠ স্থানে। বোলারদের তালিকায় অক্ষর প্যাটেল দু’ধাপ উন্নতি করে ১২ নম্বরে আছেন। অর্শদীপ সিং খেলার সুযোগ পাচ্ছেন না। সেটা প্রভাব ফেলেছে তাঁর র্যাঙ্কিংয়ে। বাঁ হাতি পেসার চার ধাপ নেম চতুর্দশ স্থানে। প্রথম দশে রয়েছেন আর এক স্পিনার রবি বিষ্ণোই। এক ধাপ নেমে আট নম্বরে আছেন তিনি।



