Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

নবান্ন নানারকম

নতুন চালের অদ্ভুত এক সুঘ্রাণ রয়েছে। তা দিয়ে রান্না করার সময় বাড়িময় ছড়িয়ে যায় নবান্নের সুগন্ধ। বছরের এই সময় নতুন চালের নানারকম রান্না হয় বাঙালির ঘরে ঘরে।

নবান্ন নানারকম
  • ১০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নতুন চালের অদ্ভুত এক সুঘ্রাণ রয়েছে। তা দিয়ে রান্না করার সময় বাড়িময় ছড়িয়ে যায় নবান্নের সুগন্ধ। বছরের এই সময় নতুন চালের নানারকম রান্না হয় বাঙালির ঘরে ঘরে। 

Advertisement

বাহারি ফলার

উপকরণ: গোবিন্দভোগ চাল ২০০ গ্ৰাম, নারকেল কোরা ১ কাপ, নলেন গুড়  কাপ, নানারকম ফলের কুচি  কাপ, দুধ  লিটার, সন্দেশ ৪-৫টা, বেদানা, কাজু, কিশমিশ কুচি পরিমাণ মতো।

প্রণালী: গোবিন্দভোগ চাল দু’ঘণ্টা ভিজিয়ে রেখে দিন। তারপর তা থেকে জল ঝরিয়ে তা বেটে নিন। একটা বাটিতে নলেন গুড় ও নানারকম ফলের কুচি থেকে খানিকটা নিয়ে ভালো করে মেখে নিন। দুধ ও চালবাটা দিয়ে আবারও তা ভালো করে মিশিয়ে নিন। অল্প অল্প দুধ মেশাবেন যাতে ডেলা না পাকিয়ে যায়। এবার তাতে কুরিয়ে রাখা নারকেল ও বাকি ফলের কুচি মিশিয়ে দিন। সন্দেশ হাতের সাহায্যে মেখে নিন। এরপর তা ওই মিশ্রণে মেশান। উপর থেকে বেদানা, কাজুবাদাম কুচি, কিশমিশ দিয়ে দিন।

মোদক 

উপকরণ: চালের গুঁড়ো, নারকেল কোরানো ১ কাপ, খেজুর গুড় পাটালি ১ কাপ, নুন স্বাদ মতো, ঘি, তেল পরিমাণ মতো, এলাচ গুঁড়ো সামান্য, মোদক মোল্ড, স্টিমার।

প্রণালী: প‍্যানে জল গরম করে তাতে অল্প নুন ও সামান‍্য তেল দিন। এবার তাতে চালের গুঁড়ো দিন। একটু নাড়াচাড়া করতে করতে তা মাখতে থাকুন। শুকনো মণ্ড মতো হলে নামিয়ে নিন। ডিশে ঢেলে ভালো করে ঠেসে মেখে নিন। এবার প‍্যানে সামান্য ঘি গরম করে কোরানো নারকেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। তারপর তাতে গুড় দিন। এবার এক চিমটে এলাচগুঁড়ো দিন। ভালো করে পাক করে নামিয়ে ঠান্ডা করে নিন। মোদক মোল্ডে ঘি মাখিয়ে নিন। কিছুটা চালের গুঁড়োর মাখা নিয়ে মোল্ডে ভরে দিন। এবার কিছুটা নারকেলের মিশ্রণ ভরুন আবার কিছুটা চালের গুঁড়োর মাখা দিন। মোল্ডটা চেপে বন্ধ করে দিন। তারপর তা আস্তে খুলুন। মোদক তৈরি হয়ে যাবে। আর যদি মোল্ড না থাকে তাহলে হাতে ভালো করে তেল বা ঘি মাখিয়ে নিন। এবার চালের গুঁড়োর মাখা নিয়ে গোল করে নিন। তারপর বাটির মতো করে নারকেলের পুর ভরে দিন। এবার মাথার দিকটা একটু উঁচু করে মোদকের মতো গড়ে নিন। একটা টুথপিক দিয়ে গায়ে দাগ দিয়ে দিন। এরপর স্টিমারে জল গরম করে পাঁচ মিনিট এই মোদকগুলো স্টিম করে নিন। পাঁচ মিনিট পর বের করে পরিবেশন করুন।

খিচুড়ি

উপকরণ: গোবিন্দভোগ চাল ১ কাপ, মুগ ডাল ১ কাপ, আলু ২টো, ফুলকপি ১টা, গাজর ১টা, আদা বাটা ১ চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, লঙ্কা গুঁড়ো ১ চামচ, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো ১ চামচ, চিনি স্বাদমতো, মটরশুঁটি ১ মুঠো, নারকেল কোরা  কাপ, চিনি ২ চামচ, চেরা কাঁচালঙ্কা ৩ টে, গোটা জিরে  চা চামচ, গোটা গরমমশলা, তেজপাতা, গরমমশলা গুঁড়ো পরিমাণ মতো, ঘি, তেল মিলিয়ে ১ কাপ।

প্রণালী: গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে জল ঝরিয়ে রাখুন। মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর ধুয়ে নিন। কড়াইতে তেল গরম করে টুকরো করে কাটা গাজর, আলু ও ফুলকপি ভেজে তুলে নিন। এবার ঘি গরম করে গোটা জিরে, গরমমশলা, তেজপাতা দিয়ে জল ঝরানো চাল ও ডাল দিন। তাতে আদা বাটা, নারকেল কোরা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা আলু, ফুলকপি দিয়ে দিন। এবার নুন, সেদ্ধ মটরশুঁটি ও গরমজল দিন। পাঁচ মিনিট পর চিনি, কাঁচালঙ্কা দিয়ে দিন। চাল ডাল ভালোভাবে সেদ্ধ হলে নাড়াচাড়া করে ওপর থেকে কিছুটা নারকেল কোরা দিন। গরমমশলা গুঁড়ো ও ঘি মিশিয়ে  কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে পরিবেশন করুন।

দেবারতি রায়

Advertisement
সম্পর্কিত সংবাদ