• বিয়ের দিন যদি খুব ট্র্যাডিশনাল সাজেন, রিসেপশনে তাহলে লুক নিয়ে কিছুটা পরীক্ষানিরীক্ষা করতেই পারেন। শাড়ির তালিকায় বেনারসি নয়, বরং অন্য ধরনের সিল্ক বা তসর বেছে নিন। কারও পছন্দ হালকা সাজ। কেউ বা জমকালো পছন্দ করেন। ঠিক যেমন কৌশানী মুখোপাধ্যায় বেছে নিয়েছেন ‘রঙ্গোলি’র ঘন সবুজ রঙের স্যাটিন সিল্ক শাড়ি। রাস কালেকশনের এই শাড়িটি ওজনে হালকা। পাড় জুড়ে জারদৌসি কাজ। আঁচল খোলা রেখেছেন। কিন্তু সামলাতে যাতে অসুবিধা না হয়, সেজন্য ডান হাতে গয়নার নীচে সেট করে দেওয়া হয়েছে। রিসেপশনের দিন চাইলে আপনিও চুল খুলে রেখে স্টাইল করতে পারেন। বিয়ের দিন সাধারণত সকলেই সোনার গয়না পরতে পছন্দ করেন। সেজন্য রিসেপশনে বেছে নিন হীরে। অথবা কেউ অন্য ধরনের স্টাইলিং করতে চাইলে কস্টিউম জুয়েলারি দিয়েও নিজের স্পেশাল লুক তৈরি পরতে পারেন।



