Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জয় দিয়ে যাত্রা শুরু বৈভবদের, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস নিয়মে আমেরিকাকে ৬ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

জয় দিয়ে যাত্রা শুরু বৈভবদের, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
  • ১৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বুলাওয়া: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুরুটা ভালোই করল ভারতের ছোটরা। বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস নিয়মে আমেরিকাকে ৬ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। বুলাওয়াতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে হানিল প্যাটেলের দাপটে আমেরিকা ১০৭ রানেই গুটিয়ে যায়। ভারতের তরুণ পেসার একাই ৫টি উইকেট নেন। টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের সময় বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ খেলা বন্ধ ছিল। ফলে ডিএলএস নিয়মে আয়ুষ মাত্রেদের সামনে নতুন টার্গেট দাঁড়ায় ৩৭ ওভারে ৯৬ রান। তবে ১১৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় নীল জার্সিধারীরা। সৌজন্যে অভিজ্ঞান কুণ্ডুর অপরাজিত ৪২ রান। ৪১ বলে তাঁর এই ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ১টি ছক্কায়। তবে ম্যাচের সেরা হানিল প্যাটেলই।

Advertisement


শুধু হানিল নন, প্রশংসা করতে হবে ভারতের পুরো বোলিং বিভাগের। তাঁদের দাপটে শুরু থেকেই কাঁপছিল আমেরিকা। ১ রানেই প্রথম উইকেট খোয়ায় তারা। এরপর ৩৯ রানে ৫ উইকেট। আর ঘুরে দাঁড়াতে পারেনি মার্কিনী ব্রিগেড। শেষ পর্যন্ত কোনওক্রমে একশো রানের গণ্ডি টপকায়। আমেরিকার হয়ে সর্বাধিক ৩৬ রান করেছেন নীতিশ সুদিনি। জবাবে ভারতের শুরুটাও ভালো হয়নি। ব্যক্তিগত ২ রানেই ডাগ আউটে ফেরে বৈভব সূর্যবংশী। চার ওভার শেষ হওয়ার পরই বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। এরপর খেলা শুরু হলে ডিএলএস নিয়মে ওভারের সঙ্গে লক্ষ্যমাত্রাও কমে আসে। শেষ পর্যন্ত অভিজ্ঞানের দাপটে সহজেই জয় পায় ভারত।

Advertisement
সম্পর্কিত সংবাদ