রাভেনা: ১১ বছর আগেই পাকাপাকিভাবে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন রোনাল্ডিনহো। তবে মাঠ থেকে কখনও নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি প্রাক্তন এই ব্রাজিলিয়ান তারকা। সুযোগ পেলেই বিশ্বের বিভিন্ন প্রান্তে লেজেন্ড ম্যাচে খেলতে দেখা যেত তাঁকে। একই সঙ্গে ফুটসল ও বিচ ফুটবলও চুটিয়ে খেলেছেন। অবশেষে অবসর ভেঙে ৪৬ বছর ফের পেশাদার ফুটবলে কামব্যাক রোনাল্ডিনহোর। রবিবার ইতালির তৃতীয় সারির ক্লাব রোভেনার জার্সিতে মাঠে নামলেন তিনি। স্তাদিও ব্রুনো বেনালিতে আয়োজিত স্থানীয় ডার্বিতে ফোরলিকে ২-০ গোলে হারাল তারা। উল্লেখ্য, ২০১৫ সালে রিওর ক্লাব ফ্লুমিনেসের হয়ে ক্লাব ফুটবলে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন তিনি।
Advertisement



