নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইতিহাসে প্রথমবার একই সময়ে আয়োজিত হতে চলেছে ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ। রবিবার আইসিসি ২০২৮ থেকে ২০৩৫ সাল পর্যন্ত ক্যালেন্ডার প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ২০৩০ সালে ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। সেই বছরই আবার ফুটবল বিশ্বকাপের শতবার্ষিকী। অর্থাৎ একশো বছর পূর্ণ করছে এই মেগা টুর্নামেন্ট। ৮ জুন থেকে ২১ জুলাই স্পেন, পর্তুগাল, মরক্কোর পাশাপাশি উরুগুয়ে ও আর্জেন্তিনায় আয়োজিত হবে বিশ্বকাপের ম্যাচগুলি। ফলে ফুটবল বিশ্বকাপ চলাকালীন ঢাকে কাঠি পড়বে ক্রিকেটের মহারণে। অতীতে কখনও দু’টি বড়ো আসরের ক্রীড়াসূচিতে এমন সংঘাত দেখা যায়নি। তাই স্বাভাবিকভাবে একই সঙ্গে জোড়া বিশ্বকাপ দেখা নিয়ে এখন থেকে ঘোর দুশ্চিন্তায় পড়েছেন অনুরাগীরা। কেউ কেউ তো আবার ফিফা এবং আইসিসি’র সোজাসাপটা



