কেকেআরের নজরে যশস্বী
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাতছাড়া হয়েছে হার্দিক পান্ডিয়া। শেষ মুহূর্তে আইপিএলের দলবদলে ঘর গুছিয়ে নিতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলের নজর যশস্বী জয়সওয়ালের উপর। তারকা ওপেনারকে পাওয়ার জন্য কঠিন সিদ্ধান্ত নিতেও পারে কেকেআর। সূত্রের খবর, যশস্বীর জন্য ২৫ কোটি ব্যয় করতে রাজি কিং খান। তার বিনিময়ে ক্যামেরন গ্রিনকে ছাড়া হতে পারে। আসলে গ্রিনকে নিলামে ২৫ কোটির বেশি অর্থ দিয়ে খুব একটা লাভ হয়নি। তাই অজি অলরাউন্ডারকে ছেড়ে দিতে চাইছেন জুহি চাওলারা। একই সঙ্গে রামনদীপ সিং, কার্তিক ত্যাগীদের উপরেও মোহভঙ্গ হয়েছে। তবে গ্রিনকে দিয়ে যশস্বীকে রাজস্থান র‌য়্যালস থেকে পেলে কেকেআর অনেকটাই লাভবান হবে। তাহলে রাজস্থান স্যাম কারানকে ছেড়ে দিতে পারে। 

Advertisement