Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বৈভবের ব্যাটে ঝড়

২৪ বলে ৬৮! অনূর্ধ্ব-১৯ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ক্যাপ্টেন বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড়।

বৈভবের ব্যাটে ঝড়
  • ৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেনোনি: ২৪ বলে ৬৮! অনূর্ধ্ব-১৯ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ক্যাপ্টেন বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড়। ১০টা চার ও একটি ছক্কা হাঁকায় ১৪ বছর বয়সি। মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করে ভাঙল ঋষভ পন্থের রেকর্ডও। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেপালের বিরুদ্ধে ঢাকায় ১৮ বলে পঞ্চাশে পৌঁছেছিলেন পন্থ। এদিন সেই রেকর্ড ছাপিয়ে গেল বৈভব। তরুণ ওপেনারের দাপটেই ডিএলএস পদ্ধতিতে প্রোটিয়াদের ৮ উইকেটে হারাল ভারত। জয় এল ২১ বল বাকি থাকতে। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে সিরিজও পকেটে পুরল বৈভবের দল। 

Advertisement

প্রথমে ব্যাট করে ২৪৫ তুলেছিল হোমটিম। এরপর বজ্রপাতের কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকায় ভারতের টার্গেট দাঁড়ায় ২৭ ওভারে ১৭৪। দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছয় ভারত (১৭৬-২)।

Advertisement
সম্পর্কিত সংবাদ