নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মনোরম আবহাওয়া। তাই রবিবার দুপুর থেকে ভিড়ে জমজমাট ছিল উত্তরবঙ্গ বই মেলার ময়দান। কেউ শীতের মিঠে রোদ গায়ে মেখে মাঠে বসে চুটিয়ে আড্ডা দেন। আবার কেউ কেউ স্টলে বসে দু’দণ্ড সময় নিয়ে পছন্দের বই পড়েন। সন্ধ্যার পর মেলায় ভিড় আরও উপচে পড়ে। বইয়ের পাশাপাশি খাবারের দোকানেও ঠাসা ভিড় ছিল। মেলার শেষদিন হাওয়ায় এমন বলে মেলা কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে, এই মেলাতেও হিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই।
Advertisement
গত ৬ ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে উত্তরবঙ্গ বই মেলার সূচনা হয়। এদিন মেলা শেষ হয়। মেলা কমিটির আহ্বায়ক মধুসূদন সেন বলেন, শেষদিন মেলায় ব্যাপক ভিড় হয়েছে। অন্যান্য দিনের ভিড় এদিন ছাপিয়ে গিয়েছে। রাত ১০টা পর্যন্ত স্টল খোলা ছিল। এদিকে জাগো বাংলার স্টল সূত্রে জানা গিয়েছে, এই মেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের চাহিদা ভালো ছিল। প্রায় ১০ হাজার টাকাই বই বিক্রি হয়েছে।



