Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরান ‘স্লিপার সেল’ হামলার হুমকি দিতেই পাল্টা প্ল্যান মার্কিন প্রেসিডেন্টের

ইরানের বিরুদ্ধে হামলা করতে দু’সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের ভোলবদল।

ইরান ‘স্লিপার সেল’ হামলার হুমকি দিতেই পাল্টা প্ল্যান মার্কিন প্রেসিডেন্টের
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ইরানের বিরুদ্ধে হামলা করতে দু’সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের ভোলবদল। রবিবারই মার্কিন বিমানবাহিনী টার্গেট করেছে ইরানের পরমাণু কেন্দ্রকে। কেন ট্রাম্পের এই ভোলবদল? বিশ্বজুড়ে জল্পনা ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়ে। সূত্রের খবর, আমেরিকার মাটিতে ‘স্লিপার সেলে’র মাধ্যমে জঙ্গি হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তারপরেই তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় পেন্টাগন।

Advertisement

সূত্রের খবর, জি-৭ গোষ্ঠীর বৈঠক চলাকালীন বিষয়টি জানানো হয় মার্কিন প্রেসিডেন্টকে। বৈঠকের মাঝপথেই ট্রাম্প দেশে ফিরে যান। এরপরেই ইরানের পরমাণু কেন্দ্রে স্টিলথ বিমানে হামলা চালায় আমেরিকা। উত্তেজনার এই আবহেই আমেরিকায় জঙ্গিহানার হুঁশিয়ারি জারি করেছে ন্যাশনাল টেররিজম অ্যাডভাইসারি সিস্টেম। ইরানের হ্যাকাররা আমেরিকায় সাইবার হামলা করতে পারে বলেও সর্তক করেছে তারা।

সম্পর্কিত সংবাদ