Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইউএস ওপেন: কঠিন পরীক্ষায় আলকারাজ-রাডুকানু জুটি

উইম্বলডনের মঞ্চেই ঘোষণা করেছিলেন অদূর ভবিষ্যতে টেনিস কোর্টে জুটি বাঁধার সিদ্ধান্ত। আসন্ন ইউএস ওপেনে দেখা যবে দুই তারকার সেই পার্টনারশিপ।

ইউএস ওপেন: কঠিন পরীক্ষায় আলকারাজ-রাডুকানু জুটি
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: উইম্বলডনের মঞ্চেই ঘোষণা করেছিলেন অদূর ভবিষ্যতে টেনিস কোর্টে জুটি বাঁধার সিদ্ধান্ত। আসন্ন ইউএস ওপেনে দেখা যবে দুই তারকার সেই পার্টনারশিপ। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের মিক্সড-ডাবলসে খেলবেন কার্লোস আলকারাজ ও এমা রাডুকানু। তবে প্রথম বার জুটি গড়ার কারণে বাছাইয়ের মর্যাদা পাননি তাঁরা। ফলে শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে স্পেনের আলকারাজ ও ব্রিটেনের রাডুকানু। প্রথম রাউন্ডে তাঁদের প্রতিপক্ষ শীর্ষ বাছাই জ্যাক ড্র্যাপার ও জেসিকা পেগুলা জুটি।

Advertisement

পুরুষদের সিঙ্গলসে পাঁচটি গ্র্যান্ড স্ল্যামের মালিক ২২ বছরের আলকারাজ। সমবয়সি রাডুকানুর ঝুলিতেও রয়েছে মহিলাদের সিঙ্গলসের একটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব। গত উইম্বলডনের সময় দু’জনের বন্ধুত্ব নিয়ে চর্চায় মশগুল হয়েছিল টেনিস মহল। ইদানীং আসলে প্রায়শই একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। কখনও একসঙ্গে অনুশীলন করছেন। আবার কখনও কফি খেতে যাচ্ছেন। দুই টেনিস তারকা কি তবে প্রেম করছেন? রাডুকানু অবশ্য জানিয়েছেন, ‘সেরকম কিছু নয়। আমরা স্রেফ ভালো বন্ধু।’ তবে কোর্টে জুটি বাঁধার ব্যাপারে রীতিমতো রোমাঞ্চিত ব্রিটিশ তরুণী। তাঁর কথায়, ‘আলকারাজের কাছ থেকে মিক্সড-ডাবলসে একসঙ্গে খেলার প্রস্তাব পাওয়ার পর প্রথমে আমি অবাক হয়ে গিয়েছিলাম। পাশাপাশি খুব গর্ববোধও হচ্ছিল। ওর মতো একজনের সঙ্গে কোর্টে নামব ভেবেই উত্তেজিত লাগছে।’
আলকারাজ ছাড়াও ইউএস ওপেনের মিক্সড-ডাবলসে খেলতে দেখা যাবে পুরুষদের সিঙ্গলসের এক নম্বর তারকা জানিক সিনার এবং ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জকোভিচকে। ইতালির সিনার জুটি বাঁধছেন চেক প্লেয়ার ক্যাটারিনা সিনিয়াকোভার সঙ্গে। আলকারাজ-রাডুকানুর মতো তাঁরাও অবাছাই হিসেবে অভিযান শুরু করবেন। আর জকোভিচ কোর্টে নামবেন সার্বিয়ার ওলগা ড্যানিলোভিচকে সঙ্গে নিয়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ